Rooted Phone এ কিভাবে Banking Aps Use করবেন। Safetynet Fix / Pass in Rooted Device

 

আশা করি সবাই ভালো আছেন। তো কয়েকদিন যাবৎ Trickbd তে Root করা সম্পর্কে বেশ কিছু পোষ্ট দেখলাম। কিন্তু Rooted phone এ সব থেকে বড় যে সমস্যা সেটা নিয়ে কোনো আরটিকেল দেখা হয় নি।

ফোন Root করলে অনেক সুবিধা পাওয়া যায়। ঠিক তেমনি ফোন রুট করার পর অনেক ধরনের অসুবিধা ও পাওয়া যায়।

তার মধ্যে অন্যতম হচ্ছে Safety Net Failed।

সর্ব প্রথম কথা আসবে যে এই Safety Net টা কি এবং এটা Failed হলে কি সমস্যা। তো এটা মেইনলি যারা নতুন নতুন ফোন Root করেছেন তাদের কাজে লাগবে।

Safety Net হচ্ছে আমাদের ফোনের সিকিউরিটি। আমাদের ফোন যে ব্যাংকিং এপ গুলো চলে তা সেফটি নেট এর সিকিউরিটির জন্যই ভালো ভাবে চলে। আর সেফটি নেট থাকা ফোন সহজে কেউ Hack করতে পারে না। সেটা অনেক সিকিউর থাকে। কিন্তু ফোন রুট করাতে সেই সেফটি নেট failed হয়ে যায়। আর তখন হেকার দের জন্য আপনার ডিভাইসটি Hack করা অনেক সহজ হয়ে যায়। আর একটা reason হচ্ছে, সেফটি নেট failed হলে ডিভাইসে ব্যাংকিং এপস ইউজ করা অনেক ঝুঁকিপূর্ণ (বিকাশ, রকেট, নগদ, ইত্যাদি ব্যাংকিং এপ)। তাই যত তাড়াতাড়ি সম্ভব সেফটি নেট ফেইল থাকলে তা ঠিক করে ফেলা উচিত।

তো এখন আমরা এই সেফটি নেট চেক করা এবং সেটা যদি ফেইল হয় তা ঠিক করা শিখবো।

তো প্রথমে নিচের লিংক থেকে Apk ফেইল টি ডাউনলোড করে নিন 👇

Safety Net Checker

এর পর apk টি ওপেন করুন।

চেক Safety Net অপশনে ক্লিক করুন।

যদি আপনার সেফটি নেট ফেইল হয় তো এমন দেখাবে

আর এটা দেখা মানে বুঝে নিবেন আপনার ফোনের সিকিউরিটি অনেক দুর্বল। যেকোনো হ্যাকার খুব সহজে আপনার ডিভাইস হ্যাক করতে পারবে।

তো এখন আমরা এই সেফটি নেট ঠিক করবো।

যেহেতু আমাদের ডিভাইস Root করা তো আমরা এখানে একটি Module Flash করবো তাহলেই আমাদের কাজ হয়ে যাবে।

Safety Net Fix Module

ফাইল টি ডাউনলোড করুন।

এর পর Magisk / Karnel Su / Apatch যেটা দিয়ে আপনি ফোন root করছেন সেই এপস এ এটি ফ্ল্যাশ করুন

মডিউল ফ্ল্যাশ করা হলে ফোন Reboot করুন।

এর পর আবার Safety Net Checker apk টি ওপেন করে চেক করুন।

দেখুন সেফটি নেট পাস হয়ে গেছে। এখন আর কোনো সমস্যা নেই।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url